আজ মঙ্গলবার শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, মানববন্ধন, সমাবেশ ও সম্মাননা প্রদান করা হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ এ শ্লোগানে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাই প্রমুখ। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন উপজেলার মোয়াকোলা গ্রামের পারভীন খাতুন, রতনকান্দি গ্রামের লুৎফুন্নাহার ওয়ারেছি, মাদলা গ্রামের গুলবাহার বেগম, রাউতারা গ্রামের রোজিনা বেগম, বাঘাবাড়ী গ্রামের লীনা খাতুন । এরা সবাই অর্থনৈতিক, শিক্ষা, চাকরি, নির্যাতন প্রতিহত ও সমাজ উন্নয়নে অবদানের সাফল্যর স্বীকৃতি হিসেবে এ সম্মাননা লাভ করেন। প্রধান অতিথি এদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
