রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
এবার ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের শিশু ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ন্যাক্বারজনক ঘটনাটি দিনেদুপুরে শাহজাদপুর উপজেলার বাড়াবিল খারুয়াজোংলা গ্রামে ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বাড়াবিল খারুয়াজোংলা গ্রামের সাইদুল ইসলামের ৩ বছর বয়সী শিশুকন্যা বাড়ির পাশে খেলতে গেলে প্রতিবেশী লম্পট বৃদ্ধ শহিদ খন্দকার পোড়া শিশুটিকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে তার মা নাজমা খাতুন এগিয়ে গিয়ে দেখে লম্পট শহিদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় শিশুটির মা বটি দা নিয়ে এগিয়ে গেলে লম্পট শহিদ উলঙ্গ অবস্থায় দৌঁড়ে পালায়। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। ঘটনার পর থেকে লম্পট শহিদ পলাতক রয়েছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শাহজাহান জানান,‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...