বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সংবাদদাতাঃ আজ শনিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী পাখির অভয়াশ্রম পরিদর্শন করেন রাজশাহী বন বিভাগের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকতা মোজ্জামেল হক শাহ চৌধুরী। এ প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন বিভাগীয় বন্য ও জীব বৈচিত্র সংরক্ষন কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বন কর্মকর্তা, আশরাফুল ইসলাম। তারা আগনুকালী গ্রাম ঘুরে পাখির বসবাসের জন্য গাছে গাছে স্থাপিত মাটির কলস ও পাখির অন্যান্য বাসা পরিদর্শন করেন। মোজ্জামেল হক শাহ চৌধুরী পরিদর্শন শেষে উপস্থিত এলাবাসীর সাথে মতবিনিময়কালে বলেন, পাখিরাই হল আমাদের প্রকৃত বন্ধু। দি বার্ড সেফটি হাউজ বন্য পাখি সংরক্ষণ, প্রজনন ও নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণ ও এ সংক্রান্ত সচেতনতাবৃদ্ধি মূলক কার্যকম পরিচালনা করে প্রশংসনীয় হয়ে উঠেছেন। তিনি আরো বলেন মামুন বিশ্বাসের নেতৃত্বে সেবামূলক এই কার্যক্রমে এ এলাকায় পাখির একটি নিরাপদ অভয়াশ্রম গড়ে উঠেছে। এ সময় তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে দি বার্ড সেফটি হাউজকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান। দি বার্ড সেফটি হাউজের উদ্যোক্তা মামুন বিশ্বাস বলেন, আমরা শুধুমাত্র পাখি শিকার থেকে শিকারীদের বিরত রাখতে পারলেও অসংখ্যা বন্যপাখি রক্ষা পাবে। এতে পরিবেশ ও প্রকৃতির ভারসম্যও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। এ সময় উপস্থিত ছিলেন, মাহবুবুল হোসেন মাস্টার, শাহিন, সুজন, ইমন, লিমন, নবী প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!