বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের অসীম (১২) নামের এক শিশু গৃহকর্মী বিদ্যুৎস্পষ্টে নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গৃহকর্মী অসীম ও রাখী (২২) নামের এক গৃহবধূসহ শাহজাদপুরে ৪ জনের করুন মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার হাবিবুল্লানগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের শাহীন হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অসীম উপজেলার সোনাতনি ইউনিয়নের ছোট চাঁনতারা গ্রামের মৃত জলিল সরকারের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, শিশু গৃহকর্মী অসীম স্থানীয় শাহীন হাজীর বাড়ীতে কাজ করতেন। বুধবার সকালে ওই শিশু তাঁত কারখানার ঘরের উপর ভেজা কাঁথা মেলতে গিয়ে ঘরের উপরের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর গৃহকর্তা শাহীন হাজীকে বাড়িতে পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রায় তিন বছর পুর্বে শাহীন হাজীর তাঁত ফ্যাক্টরি থেকে আলামিন নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...