বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর টেকপাড়া গ্রামের ভ্যানচালক মানিক শেখের স্ত্রী ও দুই সন্তানের জননী শাপলা খাতুন (২৫) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে আনিছা খাতুন (২৫) নামের অপর এক গৃহবধূ আহত হয়েছে। আহতকে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসি জানায়,দিলরুবা বাসস্ট্যান্ড-নতুনমাটি সড়কের টেকপাড়া ব্রীজের পশ্চিমের খালপাড়ের সরকারি যায়গায় ঘর তুলে বসবাস করছিল ভ্যানচালক মানিক শেখ দম্পতি। মঙ্গলবার গভীর রাতে টানা ভারি বর্ষণের ফলে তাদের সে ঘরটি ধ্বসে পড়ে। এসময় তারা পাশের এক বাড়িতে আশ্রয় নিয়ে রাত যাপন করে। সকালে বাড়িতে ফিরে গিয়ে হেলে পড়া ঘরে আরো জ¦লতে দেখে ভেজা কাপড়ে বাল্বভের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির গৃহবধূ আনিছা খাতুনও গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...