রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির: গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে পোরজনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হোসেন চাঁদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র ১নং সহ-সভাপতি হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, মরহুম আব্দুর রাজ্জাকের ভাই মাষ্টার আব্দুর রউফ, মাষ্টার আবু হানিফসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। স্মরণসভায় শাহজাদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের করা হয়। উল্লেখ্য, পোরজনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গত ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় ভারতের মুম্বাই প্রদেশে এলটিএমজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...