রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র প্রতিশ্রুতি বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা এ শ্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ - ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান প্রকল্প কার্যক্রমের বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে এ কনফারেন্স অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ও শাহজাদপুরের সকল সাংবাদিক বৃন্দ। এ কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই প্রকল্পের আওতায় উপজেলায় ১৫০টি ঘর বরাদ্দ হয়েছে। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ হয়েছে। উপজেলায় মোট ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। উপজেলার বাঘাবাড়ি, গালা,নরিনা ও কৈজুরীতে এ প্রকল্পের ঘরগুলো নির্মান করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫০ টি ঘর শুভ উদ্বোধন করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...