মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপুরে শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখার আহ্বায়ক রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, যুগ্ন-আহ্বায়ক মোঃ শিবলী মাহবুব, সদস্য সংগীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম, সদস্য ফারহানা ইয়াসমিন, সদস্য ড. মোহাম্মদ তানভীর আহম্মেদ, সদস্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায় প্রমূখ । এছাড়াও এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের ওপর হামলা মানেই স্বাধীন বাংলাদেশের ওপর হামলা । দেশের প্রত্যেক নাগরিক তাদের স্ব-স্ব জায়গা থেকে সচেতন হলেই স্বাধীনতা বিরোধী অপশক্তির পথ রুদ্ধ করে দেয়া যাবে । অন্যথায় পাকিস্থানী প্রেতাত্মারা সমাজের মধ্যে ওঁৎ পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়। তারা স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু’কে আঘাত করেছে। পরবর্তীতে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তিসহ দেশবাসী সজাগ থাকলে ওই অপশক্তির উত্থান রোধ করা যাবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...