শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। মহাসড়কের ওই এলাকায় সৃষ্ট খানাখন্দে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ট্রাকটি মেরামতের পর সরিয়ে নেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ কারণে ওই এলাকায় হাজার হাজার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরিসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে। ফলে যাত্রীদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। খবর পেয়ে উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা ভাঙ্গা স্থানে রাবিশ ফেলে সড়কটি চলাচল উপযোগী করতে কাজ শুরু করে। সেই সাথে শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে এ যানজট নিরসনে কাজ করে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের একপাশে মেরামতের কাজ চলছে। এ কারণে অপর পাশে বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়। এতে রাত থেকে ওই সড়কে যানবহন ধীরগতিতে চলছিল। সকালে ওই স্থানে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় দুপুরের মধ্যে এ যানজট নিরসন হয়। এখন ওই পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নূরুন্নবী প্রধান বলেন, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক বলেন, মহাসড়কে ঢালাই কাজের জন্য পাথর পেতে দেরি হওয়ায় কাজটি শেষ হতে একটু বিলম্ব হচ্ছে। গত দুই দিনের বৃষ্টিতে সড়কের অপর অংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। সড়কটিতে বিকল হয়ে পড়া ট্রাক সরিয়ে চলাচল স্বাভাবিক হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

চন্দন কুমার আচার্য,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মীকে আটক ক...

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বন্যা

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

জামিল আহম্মেদ পরশ:: “বন্যা নয়, জিতবে মানবতা”-এই স্লোগানে গতকাল ১২ই আগস্ট,২০১৬ইং শুক্রবার...

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অপরাধ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

অপরাধ

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ওমর ফারুকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। জানা যায়,আ...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

প্রতিবছরের মতো বর্ষা মৌসুম ও ঈদকে কেন্দ্র করে করোনার আতঙ্ক উপেক্ষা করেই চলনবিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদুল আজহার ছুট...