রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) এর আওতায় ৫টি বস্তি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের টিম লিডার আজাহার আলী। গতকাল শুক্রবার দুপুরে শাহজাদপুর পৌর এলার বস্তি উন্নয়ন এলাকা পাড়কোলা গুচ্ছ গ্রাম, আন্ধারকোটাপাড়া, ঋষিপাড়া, বাড়াবিল দিয়ারপাড়া ও বাগদিপাড়া বস্তি এলাকা পরিদর্শন করলেন, টিম লিডার আজাহার আলী। এ সময় তিনি বস্তি উন্নয়নে ড্রেন, ফুটপাত, টিউওবয়েল, সোলার ষ্ট্রিট লাইট, টয়লেট, ডাষ্টবিন ও বৃক্ষ রোপন কার্যক্রম পরিদর্শন করেন এবং বস্তিবাসীর সাথে কথা বলে। উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, আরসি রিজওনাল কো-অডিনেটর অখিল রঞ্জন বিশ্বাস, শাহজাদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হরিপদ রায়, হিসাব রক্ষক আনিছুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী আলমগীর হোসেন, এসএম ইকবাল হাসান, আমিনুল ইসলাম, সাইদুর রহমান, এসএম পারভেজ আলী প্রমুখ। বস্তির গরীব, দুঃস্থ, অসহায় পরিবারে আর্ত সামাজিক উন্নয়ন করার জন্য ইউজিআইআইপি-৩ কাজ করে যাচ্ছে। পৌরসভা সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌরসভার ৫টি এলাকায় পৌরসভার মেয়রের দিকনির্দেশনায় এবং বস্তি উন্নয়ন কমিটির মাধ্যমে ইউজিআইআইপি-৩ বস্তি দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে করে বস্তিবাসীর জীবনযাত্রা মান পাল্টে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...