রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার হালিয়াঘাট এলাকায় জ্বালানি তেল ভর্তি ট্যাংকলরি ও বিপরীত দিক থেকে আসা সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে সিএনজি টেম্পুর চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলেন, সিএনজি টেম্পুর চালক উল্লাপাড়া উপজেলার কয়রা জঙ্গলখামার মহল্লার আফজাল সরকারের ছেলে আবু শামা (৩৫) ও যাত্রী একই মহল্লার মৃত ইছাক আলীর ছেলে আলতাব (৩৪)। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ২ ও অপর যাত্রী নাসির (৩৬) কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু শামা ও আলতাবকে মৃত ঘোষণা করে। পরে হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ট্যাংকলরি ও সিএনজি টেম্পু উদ্ধার করে। তবে, ট্যাংকলরির ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুরে বাঘাবাড়ি থেকে জ্বালানী তেলভর্তি একটি ট্যাংকলরি ( ঢাকা মেট্টো- ট, ২২-৮৫১১) বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার হালিয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আগত একটি সিএনজি টেম্পুর ( সিরাজগঞ্জ থ-,১১-৩৭২৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি টেম্পুর চালক আবু শামা ও যাত্রী আলতাব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর যাত্রী নাসিরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে। অন্যদিকে, এদিন বেলা ১২ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার পাড়কোলা বাজার সংলগ্ন এলাকায় একটি সিএনজি টেম্পু ও ভ্যানের সংঘর্ষে উপজেলার বারইটেপরি গ্রামের খলিল প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৩০) সহ ৩ জন আহত হয়। আহত রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...