রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ সোমবার শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের গণধর্ষণের শিকার শারীরিক প্রতিবন্ধি কুলসুম খাতুন (১৮) কে পল্লী সমাজের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। নরপশুদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার কুলসুম নামের এই শারীরিক প্রতিবন্ধী অর্থাভাবে মানবেতর জীবন-যাপন ও মামলা পরিচালনায় হিমশিম খাচ্ছিল। ফলে পল্লী সমাজের পক্ষ থেকে বাবা, মা হারা এতিম এ অসহায় ধর্ষিতাকে পুনর্বাসনের লক্ষ্যে এ অর্থ প্রদান করা হয়। গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত থেকে তার হাতে এ অর্থ তুলে দেন। এছাড়া তাকে আর্থিকভাবে সাবলম্বি করতে ২শ’ হাসের বাচ্চার একটি খামার তৈরি করে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহেরা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা রুকসানা জামান কনিকা।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...