রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল আগনুকালী গ্রামে পরিবেশ ও অসহায় মানুষ নিয়ে এক আলোচনা সভা গতকাল ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন "ভোরের আলো ফাউন্ডেশন " কর্তৃক আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোঃ হাসিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে পরিবেশ ও অসহায় মানুষ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন 'ভোরের আলো ফাউন্ডেশন' এর সভাপতি ফেসবুক আইকন সাংবাদিক মামুন বিশ্বাস । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা ভ্যাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ খাজা মো:গোলাম কিবরিয়া, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, বণিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ,  শামসুল আলম, আলহাজ্ব ডা: মাহবুবুল হোসেন জোস্না, মাহবুব ওয়াহেদ শেখ কাজল, আমিরুল ইসলাম শাহু, আশিকুর হক দিনার প্রমুখ। বক্তরা বলেন, স্থানীয় সংগঠনের সদস্যরা পরিবেশ ও অসহায় মানুষ নিয়ে যে ভাবে করে যাচ্ছে , বিষয়টি সত্যই প্রশংসনীয়। এভাবে যদি দেশের অন্যান্য ব্যক্তি বা সংগঠন এগিয়ে আসে, তাহলে এই দেশে অসহায় মানুষ ও পাশাপাশি পরিবেশের উন্নতি হবে, দেশ বাচবে। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সিরাজগঞ্জ কমেডি ক্লাবের সকল সদস্য । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কমেডি ক্লাবের এম এম সুজন ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...