মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর, প্রতিনিধি : গত শনিবার রাতে শাহজাদপুরে নির্বাচন পরবর্তী হামলা সংঘর্ষে বাড়িঘর দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ২৯ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবারের নির্বাচন পরবর্তীতে বিজয়ী মেম্বর প্রার্থী আলমগীর হোসেনের শতাধিক সমর্থক উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের ৮টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। নরিনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে আলমগীর হোসেন (টিউবওয়েল) ও মঞ্জুর এলাহী ( মোরগ ) নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনী প্রচারনার দন্দকে কেন্দ্র করে এ সংঘর্ষে আহতরা হলেন, সাইফুল ইসলাম (৩৫), এমারত হোসেন (৫৫), রাশিদুল ইসলাম (২৬), রওশনারা (৪০), রাশিদা বেগম (৩৪) সহ প্রায় ২০ জন আহত হয়। এদের কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে । হামলা কালে নগদ ১লাখ ৮০ হাজার টাকা, ১০ ভরি সোনার গহনা, ২০ মণ ধান, টেলিভিশন, ফ্রিজ, জামা কাপড়, ১টি গরু ৪টি ভেড়া ও একটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষের আশংকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন চলাকালে চরাচিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত মহিলা মেম্বর (বকমার্কা) প্রার্থীর সমর্থক আজাহার হাজী ও মেম্বর (তালগাছ মার্কা ) প্রার্থীর সমর্থক আকবর আলীর সমর্থকদের মধ্যে বেলা ১২ টার সময় ভোট গ্রহন চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে কমপক্ষে ৯ জন আহত হয়। সংঘর্ষে লিপ্ত দু’পক্ষই লাঠি ফালা হলেঙ্গা দা কুড়াল সাবল ও ইট পাটকেল ব্যাবহার করে। গুরুতর আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো, আলম সরকার ( ৪৫ ), মাহফুজ সরকার (২৮), রহমান সরকার (৪৫) আকবর আলী (৫০), আসকান আলী (৪৮)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...