সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার : ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটবো, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোববার সারাদেশের মতো শাহজাদপুরে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৭ পালিত হয়েছে। ইতিমধ্যেই শাহজাদপুরের প্রাথমিক থেকে মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই পৌঁছে গেছে। পুরাতন শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে ভর্তি ও নতুন বই হাতে পেয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করেছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে যথাসময়ে নতুন বই তুলে দিতে পেরে সংশ্লিষ্টরাও স্বস্তি প্রকাশ করেছেন। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহজাদপুর ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আজাদ রহমান। ওই পুস্তক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মইনুল ইসলাম সরকারসহ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। পরে পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই পাওয়া বেশ কয়েকজন কোমলমতি শিক্ষার্থী জানান,‘আগের বই পড়তে পড়তে পুরান হয়ে গেছে, মলাট ছিড়ে গেছে,পৃষ্ঠা ছিড়ে গেছে। তাই নতুন বই পেয়ে আমরা খুব খুশি হয়েছি।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...