বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : ঢাকের বাদ্য, শাখ-শঙ্খ, উলুধ্বনি আর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে রোববার থেকে শাহজাদপুর পৌর এলাকার ৫টি পূজামন্ডপে শুরু হয় সনাতন হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। আজ শুক্রবার ছিলো মহাদশমী। বাসন্তী পূজাকে দ্বিতীয় দুর্গাপূজা হিসেবেও অভিহিত করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। মা দূর্গাকে বসন্তকালে পূজা করার কারণে এটিকে বাসন্তী পূজা বলা হয়ে থাকে। যথাযোগ্য মর্যাদায় শাহজাদপুরে বাসন্তী পূজা শেষ হয়েছে। শহরের সাহাপাড়া, মণিরামপুর, দত্তবাড়ি পূজা মন্ডপসহ ৫টি মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় নেতা অমল কৃষ্ণ জানান,‘ চৈত্র মাসের শুল্ক পক্ষের ষষ্ঠী তিথি থেকে বাসন্তী পূজা শুরু হয়। গতকাল শুক্রবার দশমী তিথি পর্যন্ত এ পূজা পালন করা হয়। কথিত আছে রাজা যশরথ তার হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। সেই থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভূত করতে বসন্তকালে এ পূজা করে আসছেন।’ সন্ধ্যায় পৌর সদরের থানারঘাট এলাকাস্থ করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী ওই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটেছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...