সোমবার, ২০ এপ্রিল ২০২৬
hazrat mokhdum shahdoulla-002 শাহজাদপুর প্রতিনিধি :- বৃহস্পতিবার থেকে দুই দিন ব্যাপি বাৎসরিক ওরশ শুরু হচ্ছে। শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহঃ)-এর দুইদিনব্যাপী বাৎসরিক মহাপরিত্র ওরশ শুরু হচ্ছে।ওই ওরশ শরীফ উপলক্ষে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে আশেকান,জাকেরান,ভক্ত ও ধর্মপ্রান মুসুল্লীগন উপজেলার দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর মাজার শরীফে আসতে শুরু করেছেন। দু’দিন ব্যাপী উক্ত ওরশ শরীফে কোরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসাবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. খন্দকার মাহবুবুর রহমান,খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) সাহেবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।উল্লেখ্য, ইয়ামেনের শাসনকর্তা মোয়াজ-ইব্নে জাবাল এর বংশধর হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ:) সুদূর ইয়ামেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১২৯২-৯৬ ইং সালের মধ্যে নিজ দেশ ত্যাগ করেন।সঙ্গে এসেছিলেন তাঁর তিন ভাগ্নে খাজা কালীন দানিশ মন্দ (রহ:) ,খাজা নূর (রহ:),খাজা আনওয়ার (রহ:),তাদের মাতা (মখদুম (রহ:) এর ভগ্নি),বারোজন প্রসিদ্ধ দরবেশ এবং কিছু সংখ্যক সহচরবৃন্দ্র।তাঁরা সবাই ৭ টি মতান্তরে ৪০ টি জাহাজ যোগে নদীপথে রওয়ানা হয়ে বোখারায় পৌছে তথাকার সাধক সুফী জালালউদ্দিন বোখারী (রহ:) এর সাথে সাক্ষাত করে কিছু সময় অতিবাহিত করে বাংলার এই অঞ্চলে আগমন করেন।বাংলার এতদ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার করেন এবং শেষ ধর্মযুদ্ধে অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর এক গুপ্তচরের হাতে শহীদ হন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...