রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শামছুর রহমান শিশির : আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী দুগালী আর্দশ উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো: তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. শেখ আব্দুল হামিদ লাভলু, ৫ নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, যুবলীগ নেতা রাজীব শেখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ। অতিথিবৃন্দ ওই বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা প্রদান ও শুভকামনার মাধ্যমে বিদায় জানান এবং নবাগতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরে সেখানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...