শাহজাদপুর সংবাদদাতা:- শাহজাদপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপজেলার চর বেলতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান ও পৌর এলাকার ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রশিদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন. উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান, মোঃ আবু সাঈদ, মোঃ আশিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আক্কাস আলী, প্রধান শিক্ষক মোঃ আবু হেনা ও ইব্রাহিম মডেল সরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আলোচনাসভা শেষে দুই শিক্ষককে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা জানানো হয় এবং নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের জন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। শিক্ষা অফিসার আক্কতারুজ্জামান বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। যারা বড় বড় চেয়ারে বসে আছেন তারারও একদিন শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় বড় পদে বসে আছেন। তিনি বলেন, এই দুইজন শিক্ষক অত্যান্ত আন্তরিকতার সাথে ছাত্র/ছাত্রীদের শিক্ষাদান করেছেন এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমি তাদেরকে যেভাবে শিক্ষা দান করতে দেখেছি সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাদের মতো শিক্ষক আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে এটা আমাদের জন্য খুবই কষ্ট দায়ক।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
