বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের নির্বাচন পরবর্তী দুই পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষ ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এছাড়া দুই বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন, ছলিম (৪০), হযরত (৫০), মোহাম্মাদ আলী (৬০), হামিদ (৪০), জেন্দার আলী (৪৮), শফিকুল (১৯), আলমগীর (২০), খোদাবক্স (৭০), রূপসী খাতুন (৬০), নবীয়া খাতুন (৪৫), আসমা খাতুন (৩২), জয়নাল (১৮), ময়নাল (২২), রুবেল (২৫)। এদেরকে বেড়া,শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেম্বর প্রার্থী আব্দুল লতিফ নকিব ( প্রতীক মোরগ) ও আক্কাছ আলী ( প্রতীক ফ্যান) নির্বাচন সংক্রান্ত কাজে টাকা পয়সা লেনদেনের বিরোধের জের ধরে এ হামলা সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের উপরে ঝাপিয়ে পড়ে। ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে উভয় পক্ষ্ই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচনকালীন টাকা পয়সা লেনদেনের বিরোধ নিয়ে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...