রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অতিদরিদ্রের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাউল বিক্রিতে ব্যাপক অনিয়ম করা হচ্ছে উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়াতে। ডিলার শফিকুল ইসলাম ৩০ কেজি চাউলের জন্য ৩০০ টাকা করে জমা নিলেও চাউলে ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে সাংবাদিকরা ওজনে কম দেওয়ার সত্যতা পায়। এসময় সাংবাদিকদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করতে আসলে সাংবাদিকদের সামনেই ডিলার শফিকুল অভিযোগকারীর উপড় মারার জন্য চড়াও হয়। এসময় উপস্থিত সবাই হতবাক হয়ে যায় ডিলার শফিকুলের দুঃসাহস দেখে। এ সময় কেউ কেউ বলতে থাকে চোরের মায়ের বড় গলা। এসম ডিলার শফিকুল সবার সামনে বলেন, ইউএনও, এসিল্যান্ড বা ফুড অফিসারের কাছে অভিযোগ করে আমার কিছুই করতে পারবে না কেউ, আমার হাত অনেক লম্বা। ভুক্তভোগীরা এই অনিয়মকারী ডিলার শফিকুলের ডিলারশীপ বাতিলের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল হক বলেন, ১০ টাকা কেজি চাউল বিক্রিতে অনিয়ম করে কেউ রক্ষা পাবে না। কেউ অনিয়ম করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
অপরদিকে, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানিয়েছেন, অনিয়মকারী যেই হোক, কোন ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...