রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
মোঃ আল আমিন হোসেন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 'আসুন সবাই মাস্ক পরি, স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি।'- এ শ্লোগানকে সামনে রেখে সোমবার (৫ এপ্রিল) সকালে ২য় ধাপে লকডাউনের প্রথম দিনে করোনার ২য় ঢেউ মোকাবেলায় শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ও মাস্ক বিতরণ করা হয়েছে। এদিন সকালে সচেতনতামূলক শোভাযাত্রাটি থানা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরেই গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে মাস্কবিহীন অসংখ্য পথচারীদের মাস্ক পরিয়ে দেয় থানা পুলিশের সদস্যবৃন্দ। জনসচেতনতামূলক এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ ন্যান অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ, ওসি (ওপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর আল মাহমুদ, নাজমুল হোসেন,আফসার উদ্দিন,নারী কাউন্সিলর সিলভী পারভিন মিঠুসহ থানা পুলিশের সকল এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...