বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের মোয়াকোলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহীদ মোল্লা গ্রুপের সাথে আফসার মোল্লা গ্রুপের ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ১৪ জন কে গ্রেফতার করেছে। হামলা সংঘর্ষে নিহতরা হলেন, ইউসুফ আলী (৬৫), মোজাম্মেল হক ওরফে মোজা হাজী (৭০)। আহতদের মধ্যে জয়নাল (৪০), মন্টু (৩৮), জয়নাল মিয়া (৩৫),শহীদ (৬৫) কে আশংকা জনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বেড়া, শাহজাদপুর, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবারের দিন রাতে আফসার আলী বাড়ী ফেরার পথে শহীদ গ্রুপের লোকজনের সাথে কথা কাটাকাটি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা, রামদা,বল্লম, টেটা নিয়ে উভয় পক্ষ হামলা সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ বাড়ি ঘর ভাংচুর ও গরু ছাগল লুটপাটের ঘটনা ঘটে। ১ ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের টেটার আঘাতে ইউসুফ আলী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে এবং গ্রেফতার এড়াতে ঘরের শিলিংয়ের উপর লুকিয়ে থাকা অবস্থায় স্বাস বন্ধ হয়ে মোজাম্মেল হক নিহত হন। এ ঘটনায় মোয়াকোলা গ্রাম জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহত ২ ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ সংঘর্ষে গ্রেফতারকৃতরা হলো সাহেব আলী (৪০), আলম (৪৫), বাহাদুর (৫০), শাহ জামাল (১৮), হাবিবুর রহমান (১৮),মাসুদ রানা (১৮), আব্দুল মালেক (৪৫), নজরুল (১৮), আঃ মতিন (২২), নুরু (৩০), আবুল কালামা আজাদ (২৬). জলিল মোল্লা (৪৫)ত,রাব্বি আলী (২০), মনিরুল (১৮)। এ হামলার ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...