বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা থেকে পুলিশ তুহিন সরকার (১৮) নামের এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে । এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের লোকমান সরকারের ছেলে তুহিন সরকার পার্শ্ববর্তী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি আলোকদিয়ার বিল সঙ্গগী গ্রামের মামাতো ভাই সিরাজের কাছে তাঁত শ্রমিকের কাজ করতো । গতকাল মঙ্গলবার রাতে তুহিন সেখানেই মারা যায় । নিহতের নানার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি গ্রামে। এদিকে শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে, ‘বিষয়টি সাঁথিয়া থানাকে না জানিয়ে তুহিনের মামা আরিফ একটি মাইক্রোবাস ভাড়া করে এদিন রাত দুইটার দিকে তুহিনের লাশ তড়িঘড়ি করে শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে তুহিনের বাড়ির পাশের রাস্তার উপর লাশ রেখে চলে যায়। এ খবর পেয়ে বুধবার সকালেই পুলিশের এএসপি (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুহিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে । এদিকে, পাবনার সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মো ঃ আসাদুজ্জান খান জানান, ‘আমরা জেনেছি তুহিন প্রেম ঘটিত বিষয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে । বিষয়টি সাঁথিয়া থানা পুলিশকে অবগত না করেই তুহিনের মামা আরিফ এদিন রাতেই শাহজাদপুরে তুহিনের লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। লাশের ময়না তদন্ত রির্পোট শাহজাদপুর থানা পুলিশ আমাদের কাছে প্রেরণ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...