নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের কুমির গোয়ালিয়া গ্রামের আবুসাঈদের ছেলে তাঁত শ্রমিক নয়ন মিয়ার (২২) লাশ পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতর স্ত্রী নাছিমা খাতুন, শশুর আব্দুল মজিদ ও শাশুরি সোনাভান বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৭ মাস ধরে তাঁত শ্রমিক নয়নের সাথে পাশ্ববর্তী নগরডলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে নাছিমা খাতুনের (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার ভোরে ঘরের মধ্যে নয়নের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আবু সাঈদ প্রাং বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহজাদপুর থানার এসআই বাণী ইসরাইল জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
