নিজস্ব সংবাদাতাঃ আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের একটি কাঁঠ বাগান থেকে পুলিশ আলামিন হোসেন (২৫) নামের এক তাঁত শ্রমিকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে। আলামিনের বাড়ী রূপনাই গ্রামে হলেও সে দীর্ঘদিন ধরে ঘোড়শালের নানার বাড়িতে থেকে তাঁত শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এলাকাবাসীর দাবী তাকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে। অপরদিকে পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে। শাহজাদপুর থানার এসআই জাহিদ বলেন, এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তার আগে এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। মৃত আলামিন খুকনী ইউনিয়নের রূপনাই গ্রামের বুদ্ধ প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা
পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...
শাহজাদপুর
শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট
সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...
বাংলাদেশ
টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!
যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...
