শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেলে শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘আমি যেখানেই যাবো, শাহজাদপুরের মাটি ও মানুষের কথা কোনদিন ভূলবো না। এ জায়গাটি আমার অন্তরে স্মৃতি হয়ে থাকবে।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিদায়ী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অফিসার ইনচার্জ রেজাউল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। শেষে বিদায়ী প্রধান অতিথিকে শাহজাদপুর অফিসার্স ক্লাব, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দসহ শাহজাদপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
