রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শামছুর রহমান শিশির : প্রখ্যাত কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী গান 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না!' - এ কথাগুলো বাস্তবে আরেকবার প্রমাণ করলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। শাহজাদপুর উপজেলার দুর্গম যমুনা অধ্যুষিত কৈজুরী ইউনিয়নের হতদরিদ্র মেধাবী স্কুলছাত্র আলামিনের অনিশ্চিত উচ্চশিক্ষা গ্রহণে তার পাশে অার্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় অবশেষে কৃতী শিক্ষার্থী আলামিন গতকাল শনিবার বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হলো। সম্প্রতি শাহজাদপুর সংবাদ ডটকম, সিরাজগঞ্জ কন্ঠ ডটকম, বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালসহ গণমাধ্যমে 'অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের আলামিনের' শীরনামে সচিত্র একটি সংবাদ প্রকাশিত হলে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু, তার সহোদর শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবিবে ওয়াহিদ শেখ কাজল, কলেজ ছাত্রলীগ নেতা শেখ রাসেল, পার্শ্ববর্তী বেড়া উপজেলার প্রবীণ সাংবাদিক, দৈনিক এ যুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সরকার অারিফুর রহমানের ছেলে নয়ন সরকার, যুবলীগ নেতা মণিরুজ্জামান মণিসহ অনেকেই হতদরিদ্র কৃতী শিক্ষার্থী অালামিনের খোঁজ খবর নেন ও আলামিনের উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ভর্তি বাবদ ও নয়ন বই ক্রয় বাবদ সাধ্যমতো অর্থিক সহযোগিতা করায় আলামিনের উচ্চশিক্ষা গ্রহণ শুরু হয়েছে। এ বিষয়ে কৃতী শিক্ষার্থী আলামিন জানায়," ইতিমধ্যেই বগুড়া পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছি। কিছু বই ক্রয় অবশিষ্ট রয়েছে। কাজল ভাই, নয়ন ভাইসহ যারা আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, তাদের সকলের প্রতি আমি চিরঋণী! আমার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন যেনো পূরণ করতে পারি সেজন্য সবার দোয়া ভালোবাসা প্রত্যাশা করি। " এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল বলেন,"হতদরিদ্র কৃতী ছাত্র আলামিনের উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত সংবাদটি পড়ার পর অান্তরিকভাবে ব্যাথিত হই ও নিয়মিত তার সাথে যোগাযোগ রক্ষা করি। আমার সাধ্যমতো তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। কৃতী শিক্ষার্থী আলামিন ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করলে আমার ক্ষুদ্র এ প্রয়াস সফল হবে। আলামিনের সর্বাঙ্গীণ জীবনের মঙ্গল কামনা করি। "

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...