নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নৌকার মাঝি আব্দুস সালাম হত্যা মামলার ২ সন্দেহভাজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হল, একই গ্রামের সাইফুল ইসলাম(৩০) ও নুরুল ইসলাম (৪০)। এদের এ দিন দুপুরে আদালতে হাজির করে শাহজাদপুর থানা পুলিশ ৭দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ৩ দিনের রিমানাড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যার সময় এহিয়া কলেজ ঘাটে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার সময় দূর্বৃত্তরা রাউতারা স্লুইচগেটের অদূরে কুঠিরভিটা নামক স্থানে নৌকা থামিয়ে মাঝি আব্দুস সালামকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতর ছেলে রফিকুল ইসলাম বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় সন্দেহ ভাজন হিসাবে এদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে,সাইফুলের এক চাচির সাথে নিহত আব্দুস সালামের পরকিয়া ও নুরুল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে এ হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করায় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
