সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গালা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার(২৮ফেব্রুয়ারী) বর্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা। শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মৌসুমী খান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ এর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম, গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফ সরদার, গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক মোছাঃ ফওজিয়া বেগম, যুগ্ন আহবায়ক মীর জান্নাতুল ফেরদৌস লাভলী প্রমুখ।
বিকেলের সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোছাঃ সূর্য খাতুন ও সহ-সভাপতি মোছাঃ কনিছ ফাতেমা এবং সাধারণ সম্পাদক মোছাঃ লাভলী পারভীন ও যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ লিলি খাতুন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
