শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মণিরামপুর বাজারে একটি ৩ তলা ভবনের ছাদের গাইড ওয়াল ধ্বসে পাশের একটি খাবারের টিনশেড হোটেল সম্পূর্ণ বিদ্ধস্ত হয়েছে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও হোটেল মালিকের ব্যাপক ক্ষতি হয়েছে। হোটেল মালিক শুকুর আলী অভিযোগে জানায় নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি নির্মানের ফলে তার এ অপূরণীয় ক্ষতি হয়েছে। ঝড়ের কারনে কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেওয়ায় প্রানহানি বা হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। অপরদিকে ভবন মালিক কালু মিয়া দাবী করেছেন কিছুদিন পূর্বে এ হোটেলটি আগুন লেগে পুড়ে যায়, সে সময় আগুনের তাপে তার ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইট, সিমেন্টের ট্যাম্পার কমে যাওয়ায় ঝড়ের তান্ডবে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঝড়ে হোটেলের পাশে রুবেলের চায়ের দোকানের চাল উড়ে পার্শ্ববর্তী খাদে গিযে পড়েছে। ফলে হতদরিদ্র রুবেলের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া ঝড়ে আম, কাঁঠাল, লিচু ও ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারনে শাহজাদপুর উপজেলায় ১২ ঘন্টা বিদ্যুৎ ছিল না। এতে রবির ইন্টারনেট, স্থানীয় ব্রডব্যান্ড ও মোবাইল নেটওয়ার্ক ভেঙ্গে পড়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
অপরাধ
ইরানে ‘ভালোবাসার অপরাধে’ মেয়ের শিরশ্ছেদ করলেন বাবা
ইরানে ভালোবাসার মানুষকে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করলেন বাবা।তেহরান থেকে ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের ত...
