রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আজ বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনা ভাইরাসে নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। শাহজাদপুর পৌর এলাকায় ৩ জন ছাড়াও উপজেলার পোতাজিয়ায় ১ জন, পোরজনায় ৪ জন ও রূপবাটিতে ১ জনসহ মোট ৯ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত মঙ্গলবার ২ জন ও গত সোমবার আরও ১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১’শ ৩৬ জনে। তন্মদ্ধে ইতিমধ্যেই ৫৩ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৌর এলাকার ৬ জনের মৃত্যু ঘটেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...