রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিল্প উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন দীর্ঘ ২ মাস তুরষ্কের ইস্তাম্বুলে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে শাহজাদপুরে আগমন উপলক্ষে মঙ্গলবার (১২জানুয়ারী) শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারন জনতার সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ শাহজাদপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলে রফিকুল ইসলাম বাবলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে,এম, হোসেন আলী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, শাহজাদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল হামিদ লাভলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগ আহ্বায়ক আশিকুর হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ প্রমূখ। উল্লেখ্য তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে, চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে শাহজাদপুরে ফিরে আসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসিবুর রহমান স্বপন সুস্থ হয়ে শাহজাদপুরে ফিরে আসায় দলীয় নেতাকর্মী ও সাধারন জনতা আনন্দ উল্লাসে মেতে উঠে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...