রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১টায় উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৈজুরি, পোরজনা, সোনাতনী ও গালা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। সোমবারে তার অপারেশনের কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...