বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : ঢাক ঢোল পিটিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শাহজাদপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমী পালিত হচ্ছে । এবার শাহজাদপুর পৌর এলাকায় ২৮টি সহ গোটা উপজেলার ৮৫ টি মন্ডপে মহা ধুমধামের সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মন্ডপে মন্ডপে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী আর নিঃশ্ছিদ্র নিরাপত্ত্বাবলয় সৃষ্টির কাজে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করছেন বলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন। এদিকে, শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিনে মন্ডপে মন্ডপে ছিল ভক্ত দর্শনার্থীর প্রচন্ড ভীড়। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা ভ্যান, বিক্সা, অটোরিক্সা, মাইক্রোবাস ও কার যোগে শহরের বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা দর্শন ও ভক্তি নিবেদন করছেন। উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ঝলমলে দৃষ্টিনন্দন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে । দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সাথে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছেন বলে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় পাল ও সাধারণ সম্পাদক বিমল কুন্ডু জানিয়েছেন। এদিকে, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ- ০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাম্ভাব্য ৪ প্রার্থীবর্তমান এমপি ও শাহজাদপুর উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি, বাঙালি সাংস্কৃতিক জোট ও স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি চয়ন ইসলাম, জেলা আ.লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, মিল্কভিটার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু) এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ডেইরি কাউন্সিলের সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ড. সাজ্জাদ হায়দার লিটন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময়, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা, অনুদান প্রদান ও সরকারের উন্নয়নের প্রচার পত্র বিলি করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাদপুরের প্রতিটি দুর্গাপূজা মন্ডপে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে মহানবমী উদযাপিত হচ্ছে। আগামীকাল শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনের ওই শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...