রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৬মে) সকালে উপজেলার সোনাতনি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণের মাধ্যমে এই কর্মসুচির শুরু হয়। জানা যায়, বৃহস্পতিবার (০৬ মে) সকাল ৯টায় সোনাতনী ইউনিয়নের বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে ৪ হাজার ২০৭টি পরিবারের মাঝে ৪৫০ টাকা করে প্রদান করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম, সোনাতনী ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আয়েজ উদ্দিন, ইউপি সদস্য সানোয়ার হোসেন, ইউপি সদস্য বাবু ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ ৯০ হাজার ৮১৯টি পরিবারের সহায়তার জন্য মোট ৪ কোটি ৮ লক্ষ ৬৮ হাজার ৫৫০ টাকা বরদ্দ করা হয়েছে। যা পর্যারয়ক্রমে ১৩টি ইউনিয়ন ও পৌরসভার পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...