বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে যুবককে আটকে রেখে অর্থ দাবীর ২৪ ঘন্টার মধ্যে প্রতারক চক্রের হাত থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে শাহজাদপুর থানা পুলিশ। সেইসাথে প্রতারক চক্রের ২ সদস্যকেও গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। আজ বুধবার এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে ও ধৃত ২ প্রতারককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে একদল সংঘবদ্ধ প্রতারক চক্র নানা প্রলোভনে বগুড়া জেলার শাজাহানপুর থানার নগর আমরুল মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে ভিকটিম শাহিন (৩৫) কে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল হাজীপুর বিলের বটতলায় ডেকে এনে আটকে রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মোটা টাকা মুক্তিপণ দাবী করে। দাবীকৃত অর্থ দিতে না পারায় ভিকটিম শাহিনের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিষয়টি শাহজাদপুর থানা পুলিশকে জানানো হলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নির্দেশনায় এসআই আসাদুলের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার তালগাছী বাসস্ট্যান্ডের পশ্চিমে ফাঁকা যায়গা থেকে ভিকটিম শাহীনকে উদ্ধারে সক্ষম হয়। সেইসাথে, এ সময় পুলিশ প্রতারক চক্রের ২ সদস্য উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নিধুরপাড়া মহল্লার আলম প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর (২২) ও একই মহল্লার জহর প্রামাণিকের ছেলে ফারুক (১৯) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমের চাচা আজিজার রহমান বাদী হয়ে নামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, মুক্তিপণের দাবীতে আটকে রাখার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ভিকটিম শাহীনকে উদ্ধারে সক্ষম হওয়ায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, এসআই আসাদুলসহ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...