শাহজাদপুর প্রতিনিধিঃ আজ সোমবার সকাল থেকে দিন ব্যাপি শাহজাদপুেরর পিপিডি কার্যালয়ে রিলিফ ইন্টারন্যাশনাল, সিরাজগঞ্জ প্রোগ্রাম অফিস অ্যানথ্রাক্সসহ ৬ টি জুওনোটিক রোগ বিষয়ে সচেতনতা মুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার মাংস, ডিম, মুরগী বিক্রেতা, গরু ব্যবসায়ী, খামারী এবং পৌর পরিচ্ছন্ন কর্মীসহ ৩১ জনকেএ কর্মশালায় জুওনোসিস বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্ভোধন করেন প্রকল্পের ডেপুটি প্রোগাম ম্যানেজার ডা. রাজু আহম্মেদ। বিভিন্ন জুওনোটিক রোগ যেমন তড়কা, জলাতঙ্ক, ধনুষ্টঙ্কার, বার্ড ফ্লু ইত্যাদি রোগ প্রতিরোধ, নিরাপদ মাংস প্রক্রিয়াজাত ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রিলিফ ইন্টারন্যাশনাল-এর সিনিয়র প্রোগাম অফিসার ডা. আবু নসর আল-মেহদি, সুমন কুমার বিশ্বাস, আয়ুব আলী প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন হাইজিনিক উপকরণ বিতরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
