রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শুকুর আলীর ছেলে অটোভ্যান চালক জাহিদুল ইসলাম। বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ৬ জনের সংসার তাঁর। অটোভ্যান চালিয়ে একাই চালান ৬ জনের সংসার । একমাত্র সম্বল এই অটোভ্যানটিও ৪৮ হাজার টাকা দাম ধরে কিনেছেন কিস্তিতে। ৬ মাসে ২৪ হাজার টাকা কিস্তি পরিশোধ করেছেন কেবল। এরমধ্যেই হঠাৎ ভাগ্যের নির্মম পরিহাসে তার শেষ সম্বল গাড়িটি চুরি হয়ে যায়। একদিকে কিস্তি অন্যদিকে উপার্জনের একমাত্র সম্বল গাড়িটিও চুরি হয়ে যাওয়ায় দিশাহারা অবস্থা জাহিদুলের। এমন সময় অসহায় জাহিদুলের এমন দূরাবস্থার কথা জানতে পেরে পাশে দাড়ান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। জাহিদুলের অসহায়ত্বের কথা তুলে ধরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সহযোগিতা কামনা করেন মামুন বিশ্বাস। খুব অল্প সময়ের মধ্যেই ফেসবুক বন্ধুদের মাধ্যমে সংগ্রহ করেন অটোভ্যান ক্রয়ের অর্থ। সর্বমোট ৪৮ হাজার টাকা সংগ্রহ করে একটি নতুন অটোভ্যান কিনে তুলে দেন জাহিদুলের হাতে। রবিবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ থেকে শাহজাদপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার মাধ্যমে জাহিদুলের কাছে অটোভ্যানটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মামুন বিশ্বাস, সাংবাদিক সাগর বসাক প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...