অনলাইন ডেক্স: শাহজাদপুর উপজেলার কাদাই বাদলা সরকারী জলমহল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। একারণে জলমহালের দু’পার্শ্বের শতাধিক বাড়ী ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করছেন গত সোমবার।
অভিযোগে বলা হয়েছে, এলাকার প্রভাবশালী কতিপয় ব্যক্তিসহ ২৪/২৫ জনের একটি সংঘবদ্ধ দল কাদাই বাদলা সরকারী জলমহল থেকে প্রায় এক বছর যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদকে এই ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে এলাকাবাসী মঙ্গলবার বিকেলে কাদাইবাদলা বাজারে ওই বালু দস্যুদের শাস্তি দাবীতে ঝাড়– মিছিল করেছেন।
সুত্র: Sirajganj24
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
