শাহজাদপুরে অপহরণের আট দিন পর নাটোরে কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৪৮) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত গোলাম মোস্তফা শাহজাদপুরের ছোট মহারাজপুর গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে।
আটককৃতরা হলো : নাটোরের লালপুর উপজেলার কাশাহাটা গ্রামের আ. খালেকের ছেলে ফয়সাল আহম্মেদ (৩৪), বাগাতিপাড়া উপজেলার মাস্তুলপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এনামুল হোসেন (৩০) এবং একই উপজেলার মহিষরৌহালী গ্রামের আবুল কালামের ছেলে হাফিজুল ইসলাম (২০)। তাদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আটক ফয়সাল আহম্মেদ ও উদ্ধার হওয়া ব্যবসায়ীকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, গত ২০ অক্টোবর সকালে শাহজাদপুর বাজারে আসার পথে কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে অপহরণ করা হয়। ২২ অক্টোবর চক্রটি তার ছেলের কাছে মোবাইল করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযানে নামে ডিবি পুলিশ। এক পর্যায়ে মুক্তিপণ দেওয়ার কথা বলে অপহরণকারীদের সঙ্গে কৌশলে যোগাযোগ করলে তারা ১০ লাখ টাকা নিতে রাজি হয়। এ অবস্থায় সোমবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার মহেশ রোহালী এলাকায় টাকা নিতে এলে অপহরণ চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ফয়সাল ও তার সহযোগী হাফিজুলকে আটক করা হয়। পরে দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাস্তুল গ্রামের গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল হকের (৪০) বাড়ি থেকে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে উদ্ধার ও এনামুলকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে আরো তিনজনকে আটক করা হলেও তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা- তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
অপরাধ
ইরানে ‘ভালোবাসার অপরাধে’ মেয়ের শিরশ্ছেদ করলেন বাবা
ইরানে ভালোবাসার মানুষকে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করলেন বাবা।তেহরান থেকে ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের ত...
