সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে অসহায় ৭৩ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও ৭০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আজ সোমবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাঈমূল ইসলাম উজ্জল, ইউপি সদস্য, আব্দুর রাজ্জাক, মো. মমিন, শফিকুল ইসলাম বাবু, জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মঞ্জুয়ারা খাতুন, মুন্নি প্রমূখ।

শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণের সময় ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, এখন সারাদেশে শীতের তীব্রতা বেশী। আমার ইউনিয়নে আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অসহায় দুস্থ্য ও শীতে কষ্ট করা মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে এক গৃহ বধূর লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে এক গৃহ বধূর লাশ উদ্ধার

রাজধানীর গুলশান টাওয়ারে আগুন