রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
suiside মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের পরি খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গৃহ বধূর বাবার বাড়ীর স্বজনদের দাবী তাকে হত্যা করা হয়েছে। উপজেলার উল্টাডাব গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদের সাথে পরি খাতুনের গত ৯ মাস আগে বিয়ে হয়। নিহত পরি খাতুন উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের আবুল হোসেনের মেয়ে। তারা দুজনেই কৈজুরি স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। পরি খাতুনের পিতা আবুল হোসেন জানান, পরির শ্বশুর বাড়ীর লোকের মারফত শুক্রবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারি তার মেয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি মেয়ের শ্বশুর বাড়ীতে গিয়ে দেখতে পাই পরি খাতুনের নিথর দেহ ঘরের মেঝেতে পরে আছে। তিনি আরো অভিযোগ করেন, প্রেম করে বিয়ে করায় পরির শ্বশুর বাড়ীর লোকজন তা মেনে না নেওয়ায় পরির উপর মানসিক ও শারিরীক নির্যাতন করা হতো। এ ঘটনার পর পরি খাতুনের স্বামীসহ শ্বশুর বাড়ীর সকলেই গা ঢাকা দিয়েছে। তিনি আরো দাবী করেন, পরি খাতুনকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ীর লোকজন প্রচার চালাচ্ছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

করোনায় চিরতরে নষ্ট হতে পারে ঘ্রাণশক্তি

জীবনজাপন

করোনায় চিরতরে নষ্ট হতে পারে ঘ্রাণশক্তি

স্বাদ ও ঘ্রাণশক্তি হারানো করোনা আক্রান্তের ক্ষেত্রে একটি প্রাথমিক উপসর্গ হিসাবে আগেই শনাক্ত হয়েছে। তবে সেই ঘ্রাণশক্তি চি...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...

অর্থনৈতিক মুক্তি সমৃদ্ধ হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে-  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জাতীয়

অর্থনৈতিক মুক্তি সমৃদ্ধ হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে- সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধি: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও...