সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, উক্ত গ্রামের আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে মুক্তা পারভীনের বিয়ে হয় প্রায় আড়াই বছর আগে। বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এক পর্যায়ে মুক্তা পারভীন গর্ভবতী থাকা অবস্থায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। পরে শিশুটি জন্ম হলে স্বজনেরা স্থানীয় মাতব্বরদের সহায়তায় তাদের পুনরায় বিয়ে হয়। আবারো উভয়ের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

[আরও পড়ুন : শাহজাদপুরে ৮ মাসের শিশু পুত্রকে গলাকেটে হত্যা, ঘাতক মা গ্রেপ্তার]

এরই জের ধরে গত মঙ্গলবার রাত ৮ টার দিকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তার মা। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং বুধবার দুপুরের দিকে ওই শিশুর লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে ভোরে শাহজাদপুর পৌর এলাকার থানাঘাট এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে ওই নিষ্ঠুর মা মুক্তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...