বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আইনজীবি পরিচয় দিয়ে আসছেন। কিন্তু খোজ নিয়ে জানা গেছে তিনি কোন আইনজীবি সমিতির তালিকাভুক্ত শিক্ষানবিশ আইনজীবি না। কোন সিনিয়র আইনজীবীর সাথে অনুশীলনও করেন না, আইনপেশার সাথে তার কোন সম্পৃক্ততা নাই। তিনি কোন আইনজীবি সমিতির শিক্ষানবিস সদস্য না হলেও দীর্ঘদিন ধরে এলাকায় নিজেকে এ্যাডভোকেট পরিচয় দিয়ে প্রতারনা করে আসছেন। ডাঃ না হয়ে নামের পাশে ডাঃ ব্যবহার করা যেমন দন্ডনীয় অপরাধ এ্যাডভোকেট না হয়েও নিজেকে এ্যাডভোকেট পরিচয় দেওয়াটা দন্ডনীয় অপরাধ। সম্প্রতি তিনি নিজেকে এ্যাডভোকেট পরিচয় দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়ে শাহজাদপুর পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় পোষ্টার লাগিয়েছেন। শাহজাদপুর কোট উপজেলার উত্তর গেটের দেওয়ালেও পোষ্টারিং করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোষ্টারিং ছড়িয়ে পরে। এই ভুয়া এ্যাডভোকেট আলমগীর কে নিয়ে চলছে সমালোচনার ঝড়। একজন মন্তব্য করেছেন 'বোরকা পরা সাহেদের ছোট ভাই বোরকা কোথায়' অন্যজন মন্তব্য করেছেন 'ওরে চিটার ওরে বাটপার' 'প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছ অনেকেই'। পোষ্টারে চতুরতা করে নামের শেষে (শিক্ষানু) লিখে রাখছে যা গ্রহনযোগ্য না। কোন আইনজীবী সমিতির তালিকাভুক্ত শিক্ষানবিস হয়ে আদালতে কোন সিনিয়র আইনজীবীর সাথে নিয়মিত প্র্যাক্টিস করলে তবে মাত্র কেউ তার নামের পাশে শিক্ষানুবিস এ্যাডভোকেট, বা এ্যাডভোকেট (শিক্ষানুবিস) লিখতে পারবে। কিন্তু জনাব আলমগীর নামের আগে পুরোদস্তুর এ্যাডঃ ব্যবহার করে ধোঁকাবাজি করে যাচ্ছে। এসব ভুয়া এ্যাডভোকেট দ্বারা সমাজ প্রতারিত হবে সময় থাকতে এ ধরনের টাউট ভুয়া এ্যাডভোকেটকে প্রতিহত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে সাধারন মানুষ। এ ধরনের ভুয়া এ্যাডভোকেটদের দৌরাত্ম বাড়লে বিচারপ্রার্থীরা প্রতারনার হওয়ার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আলমগীর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ সে বলে এলাকায় লোক দিয়ে পোষ্টার লাগানো হয়েছে। কোন কোর্টে কোন সিনিয়র আইনজীবীর সাথে প্র্যাক্টিস করেন তার কোন সদুত্তর দিতে পারে নাই। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবি আফতাব উদ্দীন বলেন বাংলাদেশ বার কাউন্সিলের সনদ না থাকলে কেউ নিজেকে এ্যাডভোকেট .বা নামের সাথে এ্যাডভোকেট ব্যবহার করার কোন বিধান নাই। এর বাইরে কেউ নিজেকে এ্যাডভোকেট পরিচয় দিলে তা শাস্তিযোগ্য কেউ এভাবে নামের পাশের এ্যাডভোকেট লেখা একধরনের প্রতারণা। আরেক আইনজীবী আনোয়ার হোসেন জানান বাংলাদেশ বার কাউন্সিলের সনদ না থাকলে কেউ তার নামের পাশে এ্যাডভোকেট ব্যবহার করতে পারবে না।বার কাউন্সিলের সনদ ছারা কেউ নিজেকে এ্যাডভোকেট পরিচয় দিলে তা প্রতারনার সামিল শাস্তিযোগ্য অপরাধ। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ লিমন জানান, আলমগীর হোসেন নামে কোন আইনজীবি সিরাজগঞ্জ কোর্টে নাই। এধরনের ভুয়া এ্যাডভোকেট টাউটদের বিরুদ্ধে খুব শীঘ্রই আমরা ব্যবস্থা গ্রহন করবো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...