রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সাথে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্থানীয় সর্ববৃহত গ্রুপ ‘সার্কেল শাহজাদপুর’-এর পরিচালনা পর্ষদের জনকল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘সার্কেল শাহজাদপুর’এর পক্ষ থেকে ইউএনও আলীমুন রাজীবকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। নবাগত ইউএনও আলীমুন রাজীবকে আর্তমানবতার কল্যাণে নিয়োজিত গ্রুপ ‘সার্কেল শাহজাদপুর’-এর বিভিন্ন জনকল্যাণমুলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন ‘সার্কেল শাহজাদপুর’ গ্রুপের এডমিন, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার রাজীব রাসেল এবং এডমিন ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক হাসান কাহার। ইউএনও আলীমুন রাজীবও অসহায় বঞ্চিত ছিন্নমূল মানুষের কল্যাণে কাজের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ইএনও আরও বলেন,‘ এলাকার দুস্থ-অসহায় মানুষের কল্যাণে সার্কেল শাহজাদপুর গ্রুপের কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। শাহজাদপুরের গরীব,দুঃখী, অসহায় মানুষের সার্বিক কল্যাণে সার্কেল শাহজাদপুর গ্রুপের কল্যাণমূলক কর্মকান্ডে সার্বিক সহযোগীতায় সচেষ্ট থাকবেন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রুপের মডারেটর শামছুর রহমান শিশির, হান্নান শেখ, গ্রুপ ইভেন্ট ‘পাশে দাড়াই’- এর সদস্য আব্দুদ দাইয়ান হারুন, ফিরোজ আহম্মেদ, নাজমুল হক, নাঈম ইসলাম, মিরাজ আলী, মিলন আলী, সবুজ হোসেন রতন, দিহান মির্জা প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...