শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরের উপর দিয়ে পাবনার সকল বাস গতকাল শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ হয়ে গেছে। শাহজাদপুরের এক মটর শ্রমিককে পাবনার মটর শ্রমিকেরা মারপিট করার জের ধরে শাহজাদপুর মটর শ্রমিকেরা এ বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ কারণে শাহজাদপুরের উপর দিয়ে পাবনার কোন বাস চলাচল করতে পারছেনা। ফলে এ দিন পাবনার কোন বাস বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, ঢাকা ও চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এ সববাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জানান, শাহজাদপুর থেকে পাবনার উপর দিয়ে রাজশাহীগামী সাব্বির পরিবহনের হেলপার ইমরানকে বেড়া থেকে ছেড়ে যাওয়া একই রুটের কিংস পরিবহনের শ্রমিকরা এক সপ্তাহ আগে তুচ্ছ ঘটনায় বেধরক মারপিট করে। এই ঘটনার এখনও তারা বিচার পায়নি উল্টো গত বৃহস্পতিবার রাজশাহী যাওযার পথে পাবনার বাইপাসে সাব্বির পরিবহনের ড্রাইভার রজব আলী শেখকে আবারও কিংস পরিবহনের ড্রাইভার আব্দুল মোমেন অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিটের চেষ্টা করে। শুধু তাই নয় পাবনা মটর শ্রমিক ইউনিয়নের লোকজন সাব্বির পরিবহনের যাত্রী নামিয়ে দিয়ে বাসটি শাহজাদপুরে ফেরত পাঠিয়ে দেয় । এ কারনে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে পাবনার সকল বাস শাহজাদপুরের উপর দিয়ে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করে দিয়েছে। পাবনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক একরামূল হক মারপিটের কথা অস্বীকার করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়ন পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা চট্রগ্রামসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ায় পাবনার বাসযাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে দ্রুত যাতে সমঝোতা হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অপর দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহম্মেদ বলেন, পাবনা ও শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের মধ্যে এ বিরোধ মিমাংসার পদক্ষেপ নেয়া হয়েছে। উভয় পক্ষের নের্তৃবৃন্দর সাথে কথা চলছে। আশা করাযায় দু এক দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, খুব শীঘ্রই এ সমস্যার সমাধাণে দু’পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে
শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...
এনায়েতপুর
এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...
