রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের কণ্ঠ ভোটে শাহজাদপুরে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানই আবারও তৃণমূল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোট প্রদান অনুষ্ঠানে ৩ শ’ ৬৫ টি ভোটের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে আজাদ রহমান আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। স্থানীয় সাংসদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সরাসরি হাত তুলে কণ্ঠ ভোট প্রদানের মাধ্যমে দলীয় এ মনোনয়ন কার্য সম্পন্ন করা হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...