বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা ও বালিয়াটা গ্রামের দু’দল গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে এক শালিশ বৈঠক কে কেন্দ্র করে ১ ঘন্টা ব্যাপি এ হামলা সংঘর্ষ চলাকালে দুই পুলিশ, নারী ও বৃদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ সংঘর্ষের সময় জগতলা গ্রাম রণক্ষেত্রে পরিনত হয়। উভয় পক্ষই দেশীয় অস্ত্র-সস্ত্র, রামদা, লাঠি, ফালা, হলঙ্গা, টেটা নিয়ে এ সংঘর্ষে ঝাপিয়ে পরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার এক দল পুলিশ ১ রাউন্ড গুলি ছুড়ে ও মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় কনস্টেবল এনামুল হক ও আক্কাস আলী ইটের আঘাতে আহত হয়। এ সংঘর্ষের আহত গ্রামবাসীদের মধ্যে জামাল উদ্দিন, কামাল উদ্দিন, বাবলু মিয়া,আলমগীর হোসেন, সাহেব আলী, কালু মিয়া, ইদ্রিস আলী, আব্দুল কায়েম, শীতল শেখ, আলামিন হোসেন, রফিক, লাল চাঁন, পলাশ, ছাত্তার, মাজেদা খাতুন, আনজু খাতুন, রজিনা খাতুন, আল্লাদী খাতুন, রোকেয়া খাতুন, নাছির উদ্দিন, আমজাদ হোসেন, সুজন মিয়া, শহিদুল ইসলাম, নূর ইসলাম, আবতাব হোসেন, চাঁন সরদার, ঠান্ডু মিয়া, লিটন, আকবার আলী, মনিরুল ইসলাম, ফকির চাঁন, কোরবান আলী, মোশারফ হোসেন কে শাহজাদপুর, বেড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় পাওনা টাকা ও নৌকা চালনা নিয়ে এ দুই গ্রামবাসীর মধ্যে কিছু দিন ধরে বিবাদ চলে আসছিল। এ ঘটনা মিমাংশার উদ্দেশ্যে এ দিন সকালে এক শালিশ বৈঠক বসে। এ শালিশের রায় মন মত না হওয়ায় গ্রাম প্রধানদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় গ্রামবাসীর মধ্যে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও এসআই ফরিদুল ইসলাম বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। আর যাতে সংঘর্ষ না হতে পারে সে জন্য ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে হামলা সংঘর্ষের আশংকায় নারী ও শিশুরা আতংকে রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!