বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের চাপে দুই শিশু চুরি করেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আলপনা খাতুন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম। তিনি বলেন, সাত বছর আগে উল্লাপাড়া উপজেলার সাদ্দাম হোসেনের সঙ্গে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আলপনা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান না হওয়ায় স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে চাপ দেয়। তাদের চাপে শিশু চুরির পরিকল্পনা করেন আলপনা। পুলিশ সুপার জানান, পরিকল্পনা অনুযায়ী তিনি গর্ভবতী হয়েছে বলে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় এবং শিশু চুরির পরিকল্পা করেন। এজন্য তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের এক কর্মচারীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। তারই সহযোগিতায় ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামে এক শিশুকে চুরি করে তার বাবার বাড়ি নিয়ে আসেন। শিশুটি ঠান্ডাজ্বরে আক্রান্ত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে এক পল্লীচিকিৎসকের চিকিৎসা নিলেও মারা যায়। মৃত শিশুটিকে ধানের গোলার মধ্যে লুকিয়ে রেখে আরেকটি শিশু চুরির পরিকল্পনা করেন আলপনা। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ রোড এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে সামিউল নামে একদিনের নবজাতককে চুরি করে বাবার বাড়িতে আশ্রয় নেয়। রাত ১১টায় র‌্যাব ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে এক শিশুকে মৃত ও আরেকজনকে জীবিত উদ্ধার করে। পুলিশ সুপার জানান, এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সোমবার (১ মার্চ) তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...